রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন : বান কি মুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের রাজনৈতিকভাবে সমাধান প্রয়োজন।’

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের এ কথা বলেন।

বান কি মুন আরও বলেন, ‘রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

সম্প্রতি ঝড়, বন্যা মোকাবিলায় বাংলাদেশ দারুণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের সাবেক ্।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, এসডিজি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।’

গতকাল শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরএম/