রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সারা দেশে বিএনপির বিক্ষোভ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কয়েক জেলায় পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছেন দলের নেতারা। নোয়াখালীতে লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে বরিশাল জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের সময় শ্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে সমাবেশে বেগম জিয়ার মুক্তির দাবি জানান নেতারা।

এছাড়া, রংপুর, সিলেট, নেত্রকোনা, ঝিনাইদহ ও লালমনিরহাটে সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বেগম জিয়ার মুক্তির দাবি জানান তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ