রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

তুরস্ক থেকে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক থেকে আকাশপথে আমদানি করা পেঁয়াজের দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছাবে সোমবার (২৫ নভেম্বর)। দেশে চলমান পেঁয়াজের সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) টার্কিশ এয়ারলাইনযোগে সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কাছে হস্তান্তর করা হয়।

আমদানিকারক সূত্র জানিয়েছে, দেশে পেঁয়াজের চলমান সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সরকার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। এই নিত্যপণ্যটির চাহিদা মেটানোর লক্ষ্যে তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে সিটি গ্রুপ।

সূত্রে জানা গেছে, সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে দুই হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।

প্রসঙ্গত, আকাশপথে সিটি গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিকটন) টার্কিশ এয়ারলাইনযোগে ২২ নভেম্বর সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে তা টিসিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্বিতীয় চালান বিমানযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল সোমবার (২৫ নভেম্বর)। এই চালানেও ১০ মেট্রিকটন পেঁয়াজ আসার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ