রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

পরিচ্ছন্নতা কর্মী থেকে ইমাম; হাফেজ শাহারভির অবিশ্বাস্য গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগান্ডার নাগরিক হাফেজ শাহারভি সিরাজী। পড়াশোনা করেছেন নিজের দেশের এক মাদরাসাতে। কাতারের একটি মসজিদে পরিচ্ছন্ন কর্মীর কাজ করছেন ইদানাং। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্ব মুসলিমের কাছে পরিচিত হয়েছেন তিনি।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে মসজিদ পরিষ্কার করতে করতে কুরআন তেলাওয়াত করতে দেখা যায়। কুরআন তেলাওয়াতের এক স্থানে এসে সেজদার আয়াত পড়েই মোস্তাহাব সেজদায় লুটিয়ে পড়েন শাহারভি।

এ পরিচ্ছন্ন কর্মীর কুরআন তেলাওয়াতের সময় এক ব্যক্তি হাম্মাম খানায় ছিল। সেখান থেকেই তিনি উচ্চ আওয়াজের কুরআন তেলাওয়াত শুনতে পান। হাম্মাম থেকে ফিরে এসে তিনি দেখতে পান শাহারভি সেজদায় পড়ে আছেন।

হাম্মাম খানা (ওজু ও হাজত সম্পন্ন করার স্থান হলো হাম্মাম) থেকে তেলাওয়াত শ্রবণকারী ব্যক্তি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,“ আমি হাম্মামে প্রবেশ করি। সেখান থেকেই আমি শুনতে পাই কে যেন কুরআন তেলাওয়াত করছে। আমি মনে করেছিলাম হয়তো ইমাম মসজিদের ভেতরে কুরআন তেলাওয়াত করছে।”

“এসে দেখি না, ইমাম নয়; মসজিদের খাদেমই কুরআন তেলাওয়াত করছে আর মসজিদ পরিস্কারের কাজ করছে। এ যেন এক প্রকৃত কুরআন প্রেমিক; যে কিনা কাজও করছে আবার পাশাপাশি কুরআন তেলাওয়াত করছে। আবার মোস্তাহাব সেজদায় আদায় করা থেকেও বিরত থাকছে না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হাফেজ শাহারভি সিরাজীর কুরআন তেলাওয়াত কয়েক লক্ষ মানুষ শুনেছে এবং প্রশংসা করেছে। শেয়ারও করেছেন হাজার হাজার মানুষ। এ ঘটনার পর  বিভিন্ন মসজিদ থেকে শাহারভিকে ইমামতির চাকরির জন্য তলব করা হয়। আল্লাহ তায়ালা মসজিদের খাদেম সাহারভিকে কবুল করুন। আমিন।

- ইসলাম টুয়েন্টিওয়ান সি ডটকম অবলম্বনে রকিব মুহাম্মদ

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ