শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

জম্মু-কাশ্মীরে বড়সড় অভিযানের প্রস্তুতি, তিন বাহিনী মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর উপত্যকায় বড়সড় অভিযান শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এজন্য দেশটির তিন সামরিক বাহিনী, সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এ তিনটি বাহিনীর সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। এ ডিভিশনকে প্রথমবার কাশ্মীরে নিয়োগ করা হলো।

কাশ্মীরের যে সব জায়গা সন্ত্রাসের জন্য কুখ্যাত, সেই সব জায়গাগুলোতে আপাতত কাজ করবে তিন বাহিনী। আর্মির প্যারা স্পেশাল ফোর্সের পাশাপাশি খুব শিগগিরই মেরিন কম্যান্ডোস এবং গৌড় বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস দমনে পুরোপুরিভাবে নিয়োগ দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ