রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সাভারে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধাপাকা প্রায় এক হাজার স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সোমবার বেলা ১১টা থেকে গেন্ডা এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ উচ্ছেদ অভিযান চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সারাদেশের মতো সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে সাভারে অভিযান চলছে। আজ ও আগামীকাল মঙ্গলবার সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ অভিযান জোরালোভাবে চলছে। তারই অংশ হিসেবে দু’দিনের চলমান অভিযানের প্রথমদিনে গেন্ডা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ