রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৯ পাক নৌসেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত নয়জন নৌসেনা নিহত হয়েছেন। আহত আরো ২৯ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বালুচিস্তানে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

জানা যায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে খবরে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ