শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে হামলাকারীসহ তিনজন নিহত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত এবং তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই উসমান খান (২৮) নামে হামলাকারী নিহত হন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে সংঘটিত এই হামলাকে ‘সন্ত্রাসী’ তৎপরতা ঘোষণা করেছে লন্ডন পুলিশ। ঘটনাস্থলে নিহত লন্ডনের হামলাকারী একটি ভুয়া বিস্ফোরকের ডিভাইস পরেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

টুইটারে পোস্ট করা ভিডিওতে ব্রিজের এক পাশে কয়েকজন পথচারীকে এক ব্যক্তিকে ধরে মাটিতে ফেলে দিতে দেখা যায়। একজন পুলিশ কর্মকর্তা সেখানে এসে ওই পথচারীদের সরে যাওয়ার ইঙ্গিত করেন এবং ওই ব্যক্তিকে গুলি করেন।

পরে এক সংবাদ সম্মেলনে লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, লন্ডন ব্রিজে ছুরি হামলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। এছাড়া সন্দেভাজনও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্ট্যানফোর্ড নিবাসী উসমান এর আগে লন্ডনের স্টক মার্কেটের বোমা হামলা চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ বছর জেল খাটেন। স্ট্যাফোর্ডশায়ারের স্টোক-অন-ট্রেন্টে বেড়ে ওঠা উসমান অনেকদিন থেকেই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫ এর নজরদারিতে ছিলেন।

এ ঘটনা সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে এক টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিদের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।

https://twitter.com/i/status/1200422834427830273

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ