বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ভ্রাতৃত্ব ও ভালোবাসার নিদর্শনস্বরূপ নান্দনিক মসজিদ উপহার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

উসমানি খেলাফতের শেষ সুলতান দ্বিতীয় আবদুল হামিদের নামে জেবুতিতে নির্মিত হয়েছে সর্ববৃহৎ মসজিদ কমপ্লেক্স। উত্তর-পূর্ব আফ্রিকার দেশটির রাজধানী জেবুতির প্রেসিডেন্ট হাউসের পাশে বিশাল এই মসজিদ কমপ্লেক্স গড়ে উঠেছে।

২০১৫ সালে কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও জেবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গাওলা।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ চলতি মাসে শেষ হয়। উসমানীয় স্থাপত্যশৈলীতে নির্মিত হলেও তাতে ব্যবহার করা হয়েছে আধুনিক নির্মাণসামগ্রী।

১৩ হাজার বর্গমিটার জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে সুলতান আবদুল হামিদ কমপ্লেক্স। যেখানে একসঙ্গে ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের সর্বোচ্চ গম্বুজের উচ্চতা ২৭ মিটার এবং তাতে রয়েছে ৪৬ মিটার উচ্চ মিনার। আধুনিক সুযোগ-সুবিধা, সৌন্দর্য ও নান্দনিকতায় সুলতান আবদুল হামিদ মসজিদ জেবুতির অদ্বিতীয় মসজিদের খেতাব পেয়েছে।

কমপ্লেক্সে নামাজের স্থান ছাড়াও ৪০০ জনের ক্ষমতাসম্পন্ন একটি ইসলামী শিক্ষাকেন্দ্র, সুবিশাল কনফারেন্স রুম, গণপাঠাগার, ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত হলরুম এবং শিশুদের কুরআন শিক্ষার জন্য স্বতন্ত্র মাদরাসা রয়েছে।

এরই মধ্যে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ মসজিদ কমপ্লেক্স একটি পর্যটনস্থলে পরিণত হয়েছে। প্রাচীন নির্মাণশৈলী ও আধুনিক কারুকাজে নির্মিত মসজিদের প্রতি আগ্রহ প্রকাশ করছে দেশি-বিদেশি অনেক পর্যটক। স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী প্রতিদিন কয়েক হাজার মানুষ মসজিদ দর্শনে আসে। সূত্র: তুর্কি প্রেস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ