রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মসজিদের দরজা থেকে কালিমা মুছে দিলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সিন কিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের উপর লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ কালিমা মুছে দিয়েছে চীন সরকার।

এ তথ্য প্রকাশ করেছে টুইটারে সক্রিয় মুসলিমরা। টুইটারে সক্রিয়দের কর্তৃক প্রকাশিত একটি সংবাদ থেকে জানা গেছে, চীন সরকার সিন কিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের উপর লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের টুইটার ইউজাররা এ সংবাদ এবং মসজিদের দরজা থেকে শাহাদাতাইন মুছে দেয়ার ছবি রিটুইট করে চীন সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একে ইসলাম ধর্মের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে।

উল্লেখ্য, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্বশাসিত সিন কিয়াং প্রদেশের রাজধানী উরুমচী’তে বসবাস করে উইঘুর মুসলমানরা। চীনে বসবাসরত মুসলমানদের সংখ্যা ৪ কোটির অধিক। সাম্প্রতিককালে এদেশের মুসলমানদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেছে দেশটির সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ