রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

আইএস টু‌পি কোথায় পেল, জানালেন রিগ্যান‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হ‌লি আ‌র্টিজান মামলার রা‌য়ের‌ দিন ২৭ ন‌ভেম্বর (বুধবার) কেউ একজন রা‌কিবুল হাসান রিগ্যান‌কে আন্তর্জাতিক সন্ত্রসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) টু‌পি দেন। কল্যাণপু‌রে জাহাজ বা‌ড়ি‌তে জ‌ঙ্গি আস্তানায় হামলা মামলার শুনা‌নিকা‌লে রিগ্যান‌ একথা ব‌লেন।

মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে রা‌কিবুল হাসান রিগ্যান‌ এ কথা বলেন।

আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী গোলাম ছা‌রোয়ার খান জা‌কির গণমাধ্যমকে ব‌লেন, টু‌পি নি‌য়ে বিত‌র্কের পরিপ্রে‌ক্ষি‌তে বিচারক এ টু‌পি কোথায় পে‌য়ে‌ছিলেন রিগ্যানের কাছে তা জানতে চান। জবাবে রিগ্যান আদালতকে জানান, ওই‌দিন আদাল‌তের বাই‌রে ভি‌ড়ের ম‌ধ্যে একজন তা‌কে টু‌পি‌টি দেন। ত‌বে তা‌কে চিন‌তে পা‌রেন‌নি তিনি।

আরএম/.