বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

'পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য।

মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের করণীয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে।

সভায় টিপু মুনশি পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ তুলে ধরে বলেন, বছরের শেষ দিকে প্রতি মাসে ১ লাখ টন পেঁয়াজ আসে। ভারত বন্ধ করে দেয়ায় এসেছে ২৫ হাজার টন করে। মিয়ানমার থেকে পেঁয়াজ আসত। পেঁয়াজের বাজার সামাল দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীদের অনুরোধ বড় করার পর তারা উদ্যোগী হয়। প্রধানমন্ত্রী নিজে এস আলমের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এ সময় কোনো মুনাফা ছাড়া পেঁয়াজ আমদানি করে দেয়ায় সিটি, মেঘনা ও এস আলমকে ধন্যবাদ জানান মন্ত্রী।

টিপু মুনশি বলেন, সেখানে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। এ অঞ্চলে সব দেশেই পেঁয়াজের দাম চড়া। তাদের পেঁয়াজের খরচ পড়েছে কেজিপ্রতি সাড়ে ৪২ টাকা। এ পেঁয়াজ টিসিবিকে দেয়া হচ্ছে। কিন্তু এর বাইরে অনেকে আমদানি করছে, সেটাতো চড়া দামে বিক্রি হচ্ছে।

ভারতীয় পেঁয়াজ বন্ধের বিষয় সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরে পেঁয়াজে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এবার নতুন পেঁয়াজ উঠলে ভারতীয় পেঁয়াজ আমি বন্ধ করে দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ