বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (২ ডিসেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতে এ আবেদন করা হয়।

জমিয়ত উলামার প্রধান আরশাদ মাদানি বলেছেন, ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভেঙে ফেলা বাবরি মসজিদের জমি রামমন্দির নির্মাণে দেয়ার রায়ে নাখোশ।

সর্বোচ্চ আদালতের এ রায়ের কয়েকদিন পর সংবাদমাধ্যম পিটিআই’কে দেয়া এক সাক্ষাৎকারে জমিয়ত উলামার প্রধান আরশাদ মাদানি বলেছিলেন, ‘আদালত আমাদের অধিকার দিয়েছে, আমরা অবশ্যই পুনর্বিবেচনার আবেদন করবো।’

জমিয়তে উলেমা-ই-হিন্দের এ শীর্ষ নেতার মতে, অযোধ্যা মামলার প্রধান তর্কই ছিল মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হয়েছিল কিনা—তা নিয়ে। ‘আদালতই বলেছে, মন্দির ভেঙে মসজিদ হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ মুসলিমদের দাবি সঠিক। কিন্তু চূড়ান্ত রায় হয়েছে এর বিপরীতে। রায় বোধগম্য না হওয়ায় আমরা পুনর্বিবেচনার আবেদন করতে যাচ্ছি,’ বলেছিলেন তিনি।

এর আগে গত রোববার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার রিভিউ পিটিশন দাখিল করা হবে।

প্রসঙ্গত, ৮ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়ে বিতর্কিত জমিটিতে রামমন্দির নির্মাণ এবং অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণে মুসলমানদের ৫ একর জমি দেয়ার আদেশ দিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ