বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন না হলে কি ধরনের কর্মসূচি আসবে জানতে চাইলে রিজভী বলেন, আমরা আর কতদিন অপেক্ষা করবো। আইনি প্রক্রিয়া দেখে তারপর সিদ্ধান্ত হবে। গণতান্ত্রিক আন্দোলনের দু’টি জায়গা আছে। একটা সংসদ আর একটা রাজপথ। যখন দেখবো গণতন্ত্রের স্পেস সংকুচিত তখন রাজপথে গণতন্ত্রের মুক্তির জন্য কাজ করতে হবে। আর গণতন্ত্রের মুক্তির একটি অন্যতম শর্ত হলো খালেদা জিয়ার মুক্তি।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ। এ মুহূর্তে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান রিজভী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ