রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

রাজধানীর হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘রহমানিয়া আবাসিক হোটেল’ থেকে গিয়াস (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, নিহত গিয়াস চট্টগ্রামের রাউজান এলাকার নূর ইসলামের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম রোডের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। গত ১ ডিসেম্বর তিনি ওই হোটেলে ওঠেন। সকালে হোটেল স্টাফরা বিভিন্ন কক্ষে খোঁজখবর নেন।

এসময় হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে গেলে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ মিলছে না। পরে খবর দিলে পুলিশ গিয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ