বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

'আল্লাহর মেহমান হাজিদের জন্য হজ পালন সহজ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, হজিরা আল্লাহ পাকের মেহমান। তারা যাতে বাংলাদেশে এবং সৌদি আরবে কোনো প্রকার ভোগান্তিতে না পড়েন সে ব্যবস্থা নেয়া হচ্ছে। ২০২০ সালে তাদের হজ পালন আরো সহজ, আরো উন্নত করা হবে। সুন্দর ব্যবস্থাপনায় হজ পালনে যা যা করা দরকার সব পদক্ষেপ নেয়া হবে।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় দক্ষিণ এশিয়া হাজি সেবা সংস্থা (মোয়াসসাসা)’র সাথে বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরে এসব সমস্যা সমধানে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

Hajj

প্রতিমন্ত্রী বলেন, মাশায়ের-মোকাদ্দেসায় হাজিদের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা, হজের সময় হাজিদের নানা অভিযোগ অনলাইনে পাঠানোর ব্যবস্থা, বাংলাদেশি হাজিদের জন্য হিমায়িত খাদ্য বাদ দেয়াসহ ২০২০ সালে বাধ্যতামূলক খাবার সরবরাহ প্রথা বন্ধ করতে হবে। মোয়াসসাসার চেয়ারম্যান ডক্টর রাফাত বিন ইসমাইল বদর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রীকে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মুহম্মদ মাকসুদুর রহমান, ঢাকার আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ