রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার পরিণতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

জানা যায়, নিরাপত্তা পরিষদে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সুং এক চিঠিতে বলেছেন, তার দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য নিরাপত্তা পরিষদের যে বৈঠক ডাকা হয়েছে তা একটি ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতির প্রতি প্রকাশ্য সমর্থন।

পিয়ংইয়ং যেকোনো ষড়যন্ত্রের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উত্তর কোরিয়া এ ধরণের পদক্ষেপকে উসকানি ও ষড়যন্ত্র হিসেবে গণ্য করছে বলেও ওই প্রতিনিধি জানিয়েছেন। কিম সুং আরও লিখেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর পরিবর্তে সেটাকে আরও বাড়িয়ে তুলবে।

চলতি মাসেই উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আমেরিকার প্ররোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ