বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত চলাকালে সকল প্রকার কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন থাকায় যৌন নিপীড়ন অভিযোগ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হতে সাময়িকভাবে বিরত রাখা হলো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, যৌন নিপীড়নের অভিযোগ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রভাষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক বিদেশি ছাত্রী গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর যৌন নিপীড়নের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ওই শিক্ষক অভিযোগটিকে বরাবর ভিত্তিহীন বলে দাবি করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ