রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ইসলামফোবিয়া নিয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ইসলামফোবিয়ার ক্রমাগত আক্রমণের ব্যাপারে আবারও মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

বৃহস্পতিবার কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামফোবিয়া বিষের মতো ছড়িয়ে পড়েছে একসময় গণতন্ত্রের সুতিকাগার হিসেবে দেখা দেশগুলোর মধ্যে।

সম্প্রতি কয়েকটি ইসলামফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন, শুধুমাত্র মাথায় স্কার্ফ পড়ার কারণে মুসলিম নারীরা হেনস্তার শিকার হন।

[caption id="" align="alignnone" width="728"]ক্যামব্রিজ কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করলেন এরদোগান[/caption]

সন্ত্রাসীদের রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, এ জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কেও উদ্দেশ্য করে করা হয়েছিল।

‘ইসলামী সন্ত্রাসবাদ’ বাক্যটিকে প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম সন্ত্রাসী হতে পারে না এবং ইসলাম সন্ত্রাসী তৈরি করে না।

এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী এমিলি এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ