বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

বুরুন্ডিতে ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও নিখোঁজ রয়েছে ১০ জন।

গতকাল বৃহস্পতিবার দেশটির সিবিতোক প্রদেশের ভূমিধসে হতাহত হয় তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি আর সিবিতোকের ভূমিধসে হতাহত হয়েছে বেশ কয়েকজন। রুয়ান্ডার সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে এলাকায় এসব ভূমিধস হয়। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এসব অঞ্চলের বাড়িঘর ও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।

প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তার বরাতে ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন আর জিকোমেরোতে তিনজন প্রাণ হারায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাতে যখন প্রায় সবাই বাড়িতে ছিলেন, এ সময় তিনটি পাহাড়ে ভূমিধস হয়। আর এতে সবকিছু মাটিচাপা পড়ে।

স্থানীয় সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধারে এখন খননকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ