রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মজলিসে দাওয়াতুল হক ও একজন মুহিউস সুন্নাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মাসরুর হাসান
অতিথি লেখক

১৩৫৮ হিজরীতে হযরত থানভী রহ.-এর দূরদর্শী এবং বৈপ্লবিক জীবনের অভিজ্ঞতা ও শুদ্ধি অভিযানের আলোকে কিংকর্তব্যবিমূঢ় ও বিভ্রান্ত সমাজের পরিশুদ্ধি এবং অভীষ্ট লক্ষ্য অর্জনের সঠিক দিক নির্দেশনা ও পাথেয় হিসেবে ‘মজলিসে দাওয়াতুল হক’ প্রতিষ্ঠা লাভ করে।

দেশ ও জাতির সার্বিক উন্নতি, ইহকাল ও পরকালের মুক্তি এবং নাজাতের উপায় হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ ও অনুসরণ। সমাজের সর্বস্তরে সুন্নত প্রতিষ্ঠা, বিদআত এবং মুনকারাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মুসলিম উম্মাহর অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

আমাদের পূর্বসুরী মনীষীগণ এই উপায় অবলম্বন করেই পরম সফলতা অর্জন এবং আদর্শ জীবন গড়ায় সক্ষম হয়েছেন। সুতরাং সার্বিক সফলতার জন্য আমাদেরকেও তাদেরই পাদঙ্ক অনুসরণ করতে হবে। এর কোনও বিকল্প নেই।

হযরত থানবি রহ. কর্তৃক প্রতিষ্ঠিত দাওয়াতুল হক মূলত মানবতার উৎকর্ষ সাধনে একটি নির্দেশনা ও পাথেয়। মুসলিম উম্মাহর হেদায়েতের জন্য রচিত অগণিত বই পুস্তকে আর বিশেষত দাওয়াতুদ্দায়ী, তাফহীমুল মুসলিমীন, তানজীমুল মুসলিমীন এবং হযরত মুহিউস সুন্নাহ রহ. রচিত আশরাফুন্নেজামে দাওয়াতুল হকের বিস্তারিত কর্মসূচী বিদ্যমান রয়েছে।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচী শিরোনামে বাংলা ভাষায় দাওয়াতুল হকের কর্মসূচী প্রকাশ করা হয়েছে এবং সে অনুপাতে এদেশেও কার্যক্রম চালু রয়েছে।

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ

হযরত থানবি রহ. তাঁর জীবদ্দশায় নিজে এবং তার সহচরদেরকে নিয়ে দাওয়াতুল হকের কর্মসূচী বাস্তবায়নে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখেন এবং সমকালীন উলামা-মাশায়েখগণের প্রতি দীনের এই মহতী কাজে অংশগ্রহণের আহবান জানান।

ফলে দাওয়াতুল হকের কর্মসূচী সর্বমহলে সমাদৃত হয়, হতে থাকে। তারই বিশেষ অনুরাগী ভক্তবৃন্দ এবং খুলাফাগণের প্রচেষ্টা বাংলাদেশেও এই কাজের সূচনা হয়। হযরত মাওলানা আতহার আলী রহ., হযরত মাওলানা আব্দুল ওয়াহহাব হাটহাজারী রহ., হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ., হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ., হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহ., ইমাম জামে মসজিদ মোমেনশাহী প্রমুখের নিরলস প্রচেষ্টায় হযরত থানবির চিন্তাধারার বিশেষ প্à¦