বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

কৃত্রিম বুদ্ধিমত্তায় বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবি'র কাওছার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গবেষণাপত্র উপস্থাপন করে শ্রেষ্ঠ গবেষক সম্মাননা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আহমেদ কাওছার।

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি-২০১৯’ শীর্ষক এ সম্মেলনটি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। প্রযুক্তির উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করে ‘এলসেভার বা স্কোপাস এবং রিসার্চ সোসাইটি’।

আহমেদ কাওছার নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। তিনি ‘ডিপ নিউরাল নেটওয়ার্ক ও অপটিমিজম’ এর উপর নতুন এলগরিদম (গাণিতিক পরিভাষা) নিয়ে কাজ করেন। যেটি বেস্ট রিসার্চ পেপারের অ্যাওয়ার্ড জিতে নেয়।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আইইই সম্মেলনে কম্পিউটার ভিশনের ওপর গবেষণার জন্য শ্রেষ্ঠ গবেষকের অ্যাওয়ার্ড পান কাওছার। এই সম্মেলনে তিনি কম্পিউটার ভিশন এবং অটোমেটেড প্রসেসের ওপর গবেষণাপত্র প্রকাশ করেন, যা ক্রিকেট খেলায় আম্পায়ারের কাজ করবে।

এছাড়াও কাওছার স্প্রিঙ্গারের আয়োজিত সম্মেলনে শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওই সম্মেলনে তিনি নতুন একটি এলগরিদমের ওপর গবেষণাপত্র প্রকাশ করেন। এর সাহায্যে নিউমেরিকল ইন্টারপোলেশন মেথডকে রিগ্রেশনের (পশ্চাদগতি) কাজে ব্যবহার করা যাবে।

কাওসার এর আগে বাংলা ল্যাঙ্গুয়েজ টুল কিট ডেভেলপ করেছেন, যেটি রবি আর ডেঞ্জার ২.০ তে ইনভেস্ট পাওয়ার এ বিজয়ী হয়েছিল।

বর্তমানে তিনি ইম্প্যাক্ট লার্নিং নামে একটি নতুন মেশিন লার্নিং এলগরিদম নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত তার ১৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লায়েড কম্পিউটিং এর ওপর এমএসসি করার জন্য কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন। বর্তমানে এর প্রস্তুতি নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ