রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আল্লামা রফিক আহমদ মহল্লীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, উত্তরা গাওয়াইর ও পিরোজপুর সাতকাসেমিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা রফিক আহমদ মহল্লীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমানসহ অন্য নেতারা বলেন, মাওলানা মহল্লী ছিলেন একজন দেশপ্রেমিক হক্কানি আলেম। আজীবন তিনি কোরআন-সুন্নাহর শিক্ষা ও আদর্শ প্রচার করে গেছেন।

ইসলাম বিনাশী অপশক্তির বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা এদেশের তাওহিদি জনতা আজীবন মনে রাখবে।তিনি আজীবন জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির সেবায় নিবেদিত ছিলেন। নেতারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, আল্লামা রফিক আহমদ মহল্লী শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় নাজিরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রোববার সাতকাসেমীয়া মাদরাসায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আল্লামা রফিক আহমদ মহল্লীর জানাজায় দক্ষিণবঙ্গের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

-এটি