রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

পিরোজপুরে বাসের ধাক্কায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মুক্তিযোদ্ধাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

আজ রোবাবার ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দেবীপুর গ্রামের সুপারি ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৫) ও একই গ্রামের অটোরিকশা চালক বেলায়েত হোসেন (৩৫)। অপরজনের নামপরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দু'জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস মঠবাড়িয়া যাচ্ছিল। পথে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় বাসটি একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এসময় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ