রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

ভিপির বিরুদ্ধে রাব্বানীর সংবাদ সম্মেলন, নুর বললেন ‘হাস্যকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নৈতিক স্খলন হয়েছে বলে মন্তব্য করে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। গতকাল শনিবার এক বার্তায় তিনি এসব তথ্য জানান।

রাব্বানী বলেন, শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের আর্থিক এবং নৈতিক স্খলনজনিত বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজে লেখেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকাসক্ত ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত রাব্বানী সাহেবও সংবাদ সম্মেলন ডেকেছেন! ভিপির বিরুদ্ধে সরব হয়ে পদটি যদি ফিরে পান।

এর আগে তিনি বলেন, দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় রাব্বানীকে তার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে হিসেবে তার তো মুখ দেখানো উচিত নয়। মাঝেমধ্যে রাতের আড়ালে ডাকসুতে আসে আবার চলে যায়। সে আবার এসেছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ