বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

বাবরি মসজিদ মামলায় নয়া মোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ ইস্যুতে নতুন মোড় এসেছে। এই মামলার রায়ে বলা হয়েছিল বিতর্কিত জমিতে হবে মন্দির নির্মাণ আর অযোধ্যার ভেতরেই অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য। বিশ্ব হিন্দু পরিষদ এর বিরোধীতা করছে।

অযোধ্যা মামলার রায় নিয়ে তর্কবিতর্কের মাঝেই বিশ্ব হিন্দু পরিষদ, অযোধ্যার ভেতর মসজিদ তৈরির জন্য জমি দেওয়ার বিরোধীতা করে। তারা মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার বাইরে জমি দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় বিশ্ব হিন্দু পরিষদ প্রেসিডেন্ট ছামপাতরাই বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নেতৃত্বে আরএসএস প্রধান মোহন ভাগবতের থাকা উচিত নয়।

মানে মন্দির তৈরি নিয়ে হিন্দু নেতাদের মধ্যেই সৃষ্টি হয়েছে বিরোধের। এছাড়াও, তারা মন্দির নির্মাণে সরকারের হস্তক্ষেপ চায় না। তারা জানিয়েছে, আগে যে নকশা করা হয়েছে সেভাবেই হবে মন্দির।

সুপ্রিম কোর্ট নভেম্বরের ৯ তারিখ বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরিতে সিলমোহর দিয়ে অযোধ্যার মধ্যেই মসজিদ তৈরির অনুমতি দিয়েছে। মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় পাঁচ একর জমি কেন্দ্রকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ডিসেম্বরের ৭ তারিখ, সোমবার অযোধ্যায় রামমন্দির গড়ার রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল আরও চারটি পিটিশন। এই নিয়ে মোট সাতটি আবেদন জমা পড়ল শীর্ষ আদালতে।

শুক্রবার চার আবেদনকারীই দাবি করেন, অযোধ্যা মামলার রায় সঠিক বিচার হয়নি। কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে বিচারব্যবস্থা। এরইমধ্যে এল নয়া তথ্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ