বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

রাজধানীতে খালেদার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। কাকরাইল থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, মিছিলে নেতাকর্মীদের উপস্থিতি বেশি হওয়ায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়নি। এমনকি ওই এলাকায় পুলিশের উপস্থিতিও কম দেখা গেছে।

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন- যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাবেক যুগ্ম সম্পাদক আনু মো. শামীম, সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলিদার, সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদারসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ