বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

লোকসভাতেই নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন ক্ষুব্ধ ওয়াইসি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভায় সোমবার (০৯ ডিসেম্বর) বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তা নিয়ে প্রবল আপত্তি জানান মুসলমান পার্লামেন্ট সদস্যরা। আর এ ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয় সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নাম।

তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে লোকসভার অধিবেশন চলাকালেই ছিঁড়ে ফেলেন নাগরিকত্ব সংশোধনী বিলের কপি। এই বিলটিকে দেশভাগ করার একটা ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। খবর ‘এনডিটিভি’।

লোকসভায় নিজের বক্তব্যে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই আইন দেশের সংবিধান পরিপন্থি। এর ফলে দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়ে যাবে। আর মুসলমানরা হারাবে রাষ্ট্র।

তিনি আরও বলেন, এই আইন ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ক্ষমতাসীন বিজেপি সরকার এভাবে মুসলমানদের রাষ্ট্রহীন করতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে।

কথাটি বলেই নিজের হাতে থাকা নাগরিকত্ব সংশোধনী বিলের কপিটি ছিঁড়ে ফেলেন তিনি। ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ