রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সিসি ক্যামেরা বসানো হচ্ছে সুপ্রিমকোর্টের এজলাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। আজকালের মধ্যেই এসব ক্যামেরা বসানো হবে। এজলাস কক্ষে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে।

ওইদিন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী এ ঘটনা ঘটান। এতে ব্যাহত হয় বিচার কাজ। ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সূত্র জানায়, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ