রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সৌদির আলেমদের তীব্র সমালোচনায় ইয়েমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের চলমান ইয়েমেনে হামলার তীব্র সমালোচনা করে ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন।

আরব ও ইসলামিক দেশগুলোয় সংঘটিত বেশিরভাগ অপরাধই এই দরবারি আলেমদের ফতোয়ার ফলস্বরূপ।

ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাইখ আব্দুস সালাম আল-ওজিহা ৭ম ডিসেম্বর এক বক্তৃতায় আরব ও ইসলামিক বিশ্বে হাজারো অপরাধের জন্য সৌদি আরবের দরবারি আলেমগণকে দোষারোপ করে বলেছেন, তারা প্রবীণ আলেম বা পণ্ডিত নয়, বরং তারা সকলেই মন্দিরের পুরোহিত।

আল-মাইসার নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে শাইখ আব্দুস সালাম আল-ওজিহা গুরুত্বারোপ করে বলেন, সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন। তাদের জারি করা ফতোয়ার ফলে ইসলামী বিশ্বে লক্ষাধিক মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন এসকল ফতোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা ও সুবিধার জন্য প্রধান করা হচ্ছে! মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে চোখ বন্ধ করে তারা হারাম ও হালালের ফতোয়া দেয়। তবে ইসলাম ধর্মে এধরণে ফতোয়া প্রদান করতে নিষেধ করা হয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ