শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

১০ মিলিয়ন খরচ করে ১ হাজার শিশুর দায়িত্ব নিলেন ওজিল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুটবলার ওজিল। বরাবরের মত এবারও নিজের মহত্বের প্রমাণ দিলেন আরও একবার। তিনি এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন।

এর আগেও বহুবার ওজিল বিভিন্নভাবে শরণার্থীদের পাশে থেকেছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি এই দায়িত্ব হাতে নিলেন।

ওজিল বছর ছয়েক আগে আর্সেনালে যোগ দেন। সেসময় উত্তর লন্ডনে একটি বাড়ি কেনেন তিনি। সেই বাড়ির দেয়ালে তার মা মিসেস গুলিজার ওজিল একটি বার্তা লিখে দেন। বার্তাটি ছিল, মেসুত, এই পৃথিবীতে তুমি কেবলমাত্র একজন অতিথি। এই কথাটি কোনো দিন ভুলে যেও না। ঈশ্বর তোমাকে অন্যের থেকে একটু আলাদা করে সৃষ্টি করেছেন। কিন্ত সেটা শুধু তোমার নিজের ভালোর জন্য নয়। যদি তোমার সম্পদ হয় কোনদিন, গরিব লোকদের সঙ্গে তা ভাগ করে নিও।

ওইসময় থেকে মায়ের লিখে যাওয়া কথাগুলো খুব ভালোভাবেই গেঁথে রেখেছেন ওজিল। ফলে যখনই সুযোগ পান গরিবদের পাশে গিয়ে দাঁড়ান এই তারকা।

জানা গেছে, নতুন এ কাজে ওজিলের কমপক্ষে ১০ মিলিয়ন ইউরো খরচ হবে। তবে ওজিল নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতেই অধিক পছন্দ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ