বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

নাগরিকত্ব সংশোধনী বিল: ভারতজুড়ে বিক্ষোভের ডাক জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোদি-অমিতের হাত ধরে ভারতের লোকসভায় সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী অখ্যা দিয়েছে ভারতীয় মুসলমানদের অন্যতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। বিলটি প্রত্যক্ষভাবেই প্রত্যাখ্যান করেছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী নাগরিকত্ব সংশোধনী বিলে বিরুদ্ধে ভারতজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন আগামী ১৩ ডিসেম্বর সব প্রাদেশিক ও বিভাগীয় ইউনিটকে বিক্ষোভের নির্দেশনা প্রদান করা হয়েছে।

লোকসভায় সংখ্যার নিরিখে পাস হওয়া এ বিল ভারতীয় সাংবিধানিক চেতনাবিরোধী আখ্যায়িত করে মাহমুদ মাদানী বলেন, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূল বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের সব প্রদেশ, জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শুক্রবার শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জমিয়তে উলামায়ে হিন্দ।

এদিকে, পশ্চিমবঙ্গে রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও মমতা ব্যানার্জী সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আগামী ১৩ ডিসেম্বর, শুক্রবার বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। কেন্দ্র ঘোষিত দেশজুড়ে প্রতিবাদের অংশ হিসেবে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর গণমাধ্যমে বিবৃতি দিয়ে তা প্রত্যাখ্যান করেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মাদ উসমান মানসুরপুরী ও জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও জেনারেল সেক্রেটারি এই সংশোধনীকে ভারতীয় আইনবিরোধী উল্লেখ করে আশা ব্যক্ত করে বলেন, রাজ্যসভায় তা তেমন সমর্থন পাবে না, এবং কোন ফলাফল বয়ে আনবে না।

যারা ভারতের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখে তাদের উদ্দেশ্য জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে জানানো হয়, আপনার পূর্ণ শক্তি দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে আমরা আশাবাদী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ