রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুকযুদ্ধ, পুলিশসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দু’জন হামলাকারীও রয়েছেন।

নিহত পুলিশের কর্মকর্তার নাম জোসেফ সিলস(৩৯)। তিনি খুবই নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা ছিলেন। রাস্তায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে তিনি সব সময় অভিযান চালাতেন। খবর বিবিসির।

নিউজার্সির পুলিশ প্রধান মাইকেল কেলি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দু’টি স্থানে গোলাগুলি শুরু হয়। প্রথমে কবরস্থান থেকে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হয় পরে সেটা সুপারমার্কেটে গিয়ে থামে। সেখান থেকেই পাঁচটি মরদেহ পাওয়া গেছে।

নগর জননিরাপত্তা পরিচালক জেমস শেয়া বলেন, আহত আরও দুই কর্মকর্তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

এ ঘটনার পর শহরের সব স্কুল কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তবে, পুলিশের ধারণা এটা কোন জঙ্গি হামলা নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ