রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

হাসপাতালে আল্লামা আশরাফ আলীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে  হাসপাতালে যান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী সেখানে যান এবং আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থার উন্নতি ও নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে একান্তে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানা যায়।

আল্লামা আশরাফ আলীর ছেলে মাওলানা সাব্বির আহমদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানে অসমান্য অবদান রাখার জন্য আল্লামা আশরাফ আলী ধর্ম প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিতীয়ত, হজের সফরে নিরলস পরিশ্রম করে সুষ্ঠু-সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়া এবং দেশের ইতিহাসে সর্বপ্রথম সকল আলেমদের সরকারিভাবে হজ করিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করায় ধর্ম প্রতিমন্ত্রীর শুকরিয়া আদায় করেন তিনি।

মাওলানা সাব্বির আহমদ আরও জানান, এসময় কাদিয়ানী ইস্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আল্লামা আশরাফ আলী বলেন, ‘আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশে যেন কদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এ উদ্যোগে আপনি সর্বদা আলেমদের পাশে থাকবনে বলে আমরা আশা করছি’।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ আল্লামা আশরাফ আলীর মুখে আঙুর তুলে দেন এবং তিনিও ধর্ম প্রতিমন্ত্রীকে ফল খাইয়ে দেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও  নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ