বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল আসাম, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আসামের ১০ জেলায় মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে দিবরাগড় জেলায়। খবর এনডিটিভির।

এএনআইয়ের খবর বলছে, পরিস্থিতি মোকাবিলায় দেড় শতাধিক সেনাসদস্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।এদিকে গুয়াহাটি, দিবরাগড় ও জরহাট থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের গতকাল বুধবার লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। আসামের গুয়াহাটির বিভিন্ন এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে।

গত সোমবার বিলটি পাস হয়েছিল লোকসভায়, বুধবার পাস হলো রাজ্যসভায়। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে এই সংশোধনের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ