রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

বিজেপি-বিরোধী স্লোগানে উত্তাল দেওবন্দ, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেশটির উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দ এলাকায় বিক্ষোভ করেছে মাদরাসা শিক্ষার্থীরা।

বুধবার সাহরানপুরের পুলিশ সুপার দিনেশ কুমারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসা থেকে শতাধিক ছাত্র বেরিয়ে আসে এবং বিক্ষোভ শুরু করে। বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

আজতক এর খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় দেওবন্দে কয়েক হাজার মুসলমান নামাজের পরে শহরের ভিতরে স্লোগান দিতে দিতে মুজাফফরনগর-সাহারানপুর মহাসড়কের দিকে ছুটে যায়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় প্রতিবাদকারীরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়।

ইনকিলাবের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা দেওবন্দে মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামাজ আদায় করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই প্রতিবাদের পরে দেওবন্দে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ও আসামের অনেক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এ ছাড়া গুয়াহাটি ও কামরূপ জেলায় কারফিউ আরোপ করা হয়েছে।

গত সোমবার বিলটি পাস হয়েছিল লোকসভায়, বুধবার পাস হলো রাজ্যসভায়। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে এই সংশোধনের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসি ও বৌদ্ধধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

হিন্দুসটাইমস, ইনকিলাব ও আজতক-সূত্রে রকিব মুহাম্মদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ