রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আসামে বাংলাদেশি দূতের গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের গুয়াহাটিতে বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়িতে হামলা চালিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিমানবন্দর থেকে নগরীতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, বিক্ষোভকারী গুয়াহাটি হাইকমিশন থেকে প্রায় ৩০ গজ দূরে দুটি সাইন পোস্ট ভেঙে ফেলে।

এদিকে সন্ধ্যায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ভারতী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রতিবাদ জানান। রিভা গাঙ্গুলির মাধ্যমে তিনি ভারত সরকারকে হাইকমিশনের কর্মী ও সম্পত্তি রক্ষার জন্য অনুরোধ জানান।

ভারতী হাইকমিশনার রিভা গাঙ্গুলি আশ্বাস দেন, অবিলম্বে গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের জায়গায় নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকার সতর্ক রয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও জানান, ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশন এলাকায় চ্যান্সারির লোকজন ও কর্মীদের জন্য নিরাপত্তা জোরদার করেছে।

অন্যদিকে ভারতের সংসদের উভয় কক্ষে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আসামে কারফিউ ভেঙে রাস্তায় নামা জনতার সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজ্যের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

এনডিটিভি বলছে, বুধবার রাতে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যে কারফিউ জারি করা হয়। এ বিলের প্রতিবাদে আসামের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস) বিক্ষোভের ডাক দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ