রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

বিজেপি-বিরোধী বিক্ষোভ: দেওবন্দের ২ ছাত্রের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেওবন্দ এলাকার বিক্ষোভ করায় দেওবন্দের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার সাহরানপুরের এ বিক্ষোভ থেকে প্রায় ২৫০জন মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে শতাধিক ছাত্র বেরিয়ে আসে রাস্তায়। তারা বিক্ষোভ শুরু করে। দেওবন্দের অনেক ছাত্রই সেখানে অংশ নিয়েছিলো। মামলার মধ্যে দারুল উলুম দেওবন্দের দুই ছাত্রও আছে বলে জানিয়েছে জারবে দেওবন্দ।

আজতক এর খবরের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যায় দেওবন্দে কয়েক হাজার মুসলমান নামাজের পরে শহরের ভিতরে স্লোগান দিতে দিতে মুজাফফরনগর-সাহারানপুর মহাসড়কের দিকে ছুটে যায়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় প্রতিবাদকারীরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়।

আজ শুক্রবার দেওবন্দ মাদরাসায় পুলিশ ও প্রাশাসনিক কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে মাদরাসা কর্তপক্ষের সঙ্গে কথা বলেন। বৈঠকে দারুল উলুুম দেওবন্দকে সরকারের পক্ষ থেকে ছাত্রদের বের হতে নিষেধ করা হয়। কোনো আন্দোলনে না যাওয়ার আবেদন জানানো হয়। সূত্র: জারবে দেওবন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ