রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ব্রিটিশ পার্লামেন্টে আবারো জয়ী রূপা হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা তৃতীয় বারের মতো ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রূপা হক।

রূপা হক নির্বাচনে ২৮ হাজার ১৩২ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গেল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জুলিয়ান গালান্টকে ১৩ হাজার ৩শ' ভোটের ব্যবধানে হারিয়ে ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় সাধারণ নির্বাচনের ভোট শেষ হয়েছে। শুক্রবার ভোট গণনা চলছে। এর মধ্যেই বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে। ব্রিটেনের স্থানীয় সময় শুক্রবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক এবং অপর প্রার্থী আফসানা বেগম নিজ নিজ আসনে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।

২০১৫ সালে কনজারভেটিভ পার্টির এঙ্গি ব্রে'কে ২৭৪ ভোটে হারিয়ে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রুপা। ২০১৭ সালে একই দলের জন মার্সির বিরুদ্ধে ১৩ হাজার ৮০৭ ভোটের বড় ব্যবধানে জয় পান কিংসন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক জ্যেষ্ঠ এ শিক্ষক। ১৯৭২ সালে লন্ডনে জন্ম নেয়া রূপা হকের গ্রামের বাড়ি পাবনায়। ১৯৭০ সালে তার বাবা-মা ব্রিটেনে পাড়ি জমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ