বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলায় যা বলছে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের রাজ্যসভায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে দেওবন্দ এলাকার বিক্ষোভ করায় দেওবন্দের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়া জানিয়েছে দারুল উলুম দেওবন্দ।

গতকাল বুধবার সাহরানপুরের এ বিক্ষোভ থেকে প্রায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ছিল দেওবন্দের দুই শিক্ষার্থী। বুধবার মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে শতাধিক ছাত্র বেরিয়ে আসে রাস্তায়।

আজ শুক্রবার দেওবন্দ মাদরাসায় পুলিশ ও প্রাশাসনিক কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে মাদরাসা কর্তপক্ষের সঙ্গে কথা বলেন। বৈঠকে দেওবন্দ মাদরাসার দুই শিক্ষার্থীর বিষয়ে কথা উঠলে মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাসিম নোমানী বলেন, দারুল উলূম দেওবন্দের আকাবিরগণ কেউই লেখাপড়ার সময় কোনও ধরণের আন্দোলনে জড়িত ছিল না, তারা পড়াশোনা শেষ করেই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বড় ধরনের আন্দোলন চালিয়ে গেছেন। তিনি আরো বলেন, মাদরাসার শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত পড়াশোনা।

তিনি বৈঠকে বলেন, শিক্ষার্থীদের পরিবার এখানে তাদেরকে পড়াশোনার জন্য পাঠিয়েছে। তাই কোনো আন্দোলনে যাওয়া ক্ষতিকারক হবে। মাওলানা আবুল কাসিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদরাসার কোনও শিক্ষার্থী যদি কোনও প্রকার বিক্ষোভ ও দাঙ্গায় জড়িত থাকে তবে তার বিরুদ্ধে সরকারী ব্যবস্থা নেওয়া হবে। জমিয়তে ওলামার আয়োজিত প্রতিবাদে অংশ নিতেও তিনি ছাত্রদের পুরোপুরি নিষিদ্ধ করেছেন।

মাওলানা নোমানী পরিষ্কার বলেন, কোনও শিক্ষার্থী কোনও প্রকারের বিক্ষোভ বা কর্মসূচিতে জড়িত হবে না। কেউ এ জাতীয় কর্মসূচির অংশ নিতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জম্মু ওলামায়ে হিন্দ (মাহমুদ মাদানী) আজ জুমার নামাজের পরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। সূত্র: জারবে দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ