রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ইসরায়েলের জন্য বিপদ হতে পেরে আমরা গর্বিত: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হতে পেরে আমরা গর্বিত। তিনি শুক্রবার রাতে এক টিভি ভাষণে এ কথা বলেন।

হাসান নাসরুল্লাহ আরও বলেন, লেবাননে চলমান বিক্ষোভ মিছিলকে নিজের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছে আমেরিকা, বিক্ষোভকারীদের দাবি বা প্রত্যাশার কোনো গুরুত্ব তাদের কাছে নেই।

বিক্ষোভকারীদের জন্য আমেরিকার মন কাঁদছে এমনটি নয়। যখনই দেখবেন আমেরিকা বিশ্বের কোনো দেশের কোনো দল বা গোষ্ঠীর পক্ষে কথা বলছে অথবা কোনো ইস্যুতে অবস্থান গ্রহণ করছে তখনি বুঝবেন সেখানে তাদের স্বার্থ আছে এবং তারা ওই দেশের জনগণের স্বার্থে নয় বরং মার্কিন স্বার্থে কথা বলছে ও কাজ করছে।

মহাসচিব বলেন, আমেরিকা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তারা এখন লেবাননের জনগণের নানা সমস্যাকে অপব্যবহার করে লক্ষ্য হাসিলের পায়তারা করছে। তিনি লেবাননে বিভিন্ন দলের অংশগ্রহণে সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ