শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

দৈনিক সংগ্রামের সম্পাদক পুলিশি হেফাজতে, কার্যালয়ে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সংগ্রাম’র সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ‘দৈনিক সংগ্রাম’-এর অফিস থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তমিজউদ্দিন বলেন, ‘দৈনিক সংগ্রাম’র সম্পাদক আবুল আসাদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে বিকেল থেকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চের’ ব্যানারে হাতিরঝিল থানাধীন সংগ্রাম কার্যালয়ের সামনে অবস্থান নেয় বেশ কিছু যুবক। সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

এ সময় তারা ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নিয়ে যায় হাতিরঝিল থানা পুলিশ।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মানবতাবিরোধী অপরাধে যাকে কসাই উপাধি দেয়া হয়েছে, তাকে শহীদ আখ্যায়িত করে পত্রিকাটি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে।

এদিকে, কার্যালয়ের ভেতরে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা। আর সম্পাদক আবুল আসাদকে পুলিশি হেফাজতে নেয়ার পর সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ