রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

নেদারল্যান্ডসে ইসলামি ফ্যাশন শো অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইসলামি ফ্যাশন সপ্তাহ। ১৪ ডিসেম্বর থেকে শহরটির প্যাসেঞ্জার টার্মিনালে তিনদিন ব্যাপী আয়োজনটি করেছে আন্তর্জাতিক ইসলামি ফ্যাশন প্রতিষ্ঠান ‘থিংক ফ্যাশন’।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম সালাম গেটওয়ের বরাতে জানা যায়, এ আয়োজনে বিশ্বের ৩০ জন ইসলামি ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ফ্রাংকা সোরিয়া বলেন, ‘অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর আমস্টারডাম। এ শহর নতুন আশার প্রতিনিধিত্ব করে। তাই এখানেই আমাদের এবারের আয়োজন।’

থিংক ফ্যাশনের এটি ৬ষ্ঠ আয়োজন। এর আগের পাঁচটি আয়োজন যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। বর্তমানে দেশটিতে ১.০২ মিলিয়ন মুসলমান বসবাস করছে।

ইসলামিক ফ্যাশন ডিজাইন কাউন্সিল (আইএফডিসি)-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মুসলিমরা ফ্যাশন সেক্টরে ৩২২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। একই বছর হিজাবশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪৮৮ বিলিয়ন মার্কিন ডলারে। প্রতিনিয়ত ইসলামি ফ্যাশনের চাহিদা বাড়ার কারণে অনেক অমুসলিম ফ্যাশন প্রতিষ্ঠানও এখন ইসলামি ফ্যাশনে বিনিয়োগ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ