রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ফিলিপাইনে একটি গ্রামের সবার একসঙ্গে ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ফিলিপাইনের একটি গ্রামে বসবাস করে প্রায় ২৫০ জন। তাদের সবাই একই সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। একই সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছেন তারা।

যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক শিক্ষা ও গবেষণা একাডেমি আইইআরএ এ তথ্য জানিয়েছে। গত নভেম্বরের ১১ তারিখ তারা ইসলাম গ্রহণ করেছে বলে জানায় একাডেমিটি। মুসলিম স্বেচ্ছাসেবীদের একটি দল তাদের ইসলামের দাওয়াত দিলে পুরো গ্রামের মানুষ ইসলামে দীক্ষিত হয়।

তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে দেখা যায়, একসঙ্গে অনেক লোক লাইন ধরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সমস্বরে কালিমা পড়ছে।

আইইআরএ জানিয়েছে, তাদের দায়িরা ফিলিপিন্স প্রদেশ সেবুতে বানতান দ্বীপের মদিনা মসজিদে গেলে, তাদের দাওয়াতে একজন ইসলাম গ্রহণ করে। তার রাখা হয় আবু বকর।

পরে আইইআরএ দলটি তখন বান্টায়ান দ্বীপের পাহাড়ি অঞ্চলে যায়, ও দাওয়াতের কাজ করে।স্থানীয় গ্রামবাসীদের সাথে দেখা করে তাদের ইসলাম সম্পর্কে বুঝায়।

সেখানের একটি গ্রামে পৌঁছে, ইসলামের বাণী শোনানো ও দাওয়াত দেয়ার পর তারা সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে খ্রিস্টান গ্রামবাসী প্রায় আড়াইশ জন উপস্থিত ছিলো। নওমুসলিম আবু বকর ও ঈসা খান উভয়েই তাদের মাঝে আবেগঘণ বক্তৃতা করেন।

এর ফলে গ্রামবাসী সবাই ইসলাম গ্রহণ করার জন্য ইচ্চা পোষণ করলে তাদেরকে এক সঙ্গে কালিমা পড়িয়ে মুসলিম বানানো হয়। সে গ্রামের সবাই ইসলাম গ্রহণ করেন।

https://www.facebook.com/331651104451847/videos/506755500193441/

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ