রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ভারতের নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি ‘বৈষম্যমূলক’: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নাগরিকত্ব সংশোধন আইনকে (এনআরসি) মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে জানিয়েছেন জাতিসংঘ। সংস্থাটি বলেছে, এই আইনের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো বৈষম্য।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে আইন সংশোধনের আহ্বান জানিয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা জানি এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে আদালত তা বিবেচনায় নিয়ে নাগরিকত্ব আইনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, এ আইন উল্লিখিত ছয় ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে না। আইনের দৃষ্টিতে সমতা রক্ষায় ভারত সরকারের যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে তার সঙ্গেও সাংঘর্ষিক এটি।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব গত ১০ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও পরে উচ্চকক্ষ রাজ্যসভাতে পাশ হয়। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ