বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

কাশ্মীর সংকট নিরসনে ভিন্ন পন্থা অবলম্বনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সংকট নিরসনে পাকিস্তানকে সমর্থন ও সহযোগিতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদি সফররত প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে তাকে পাকিস্তানের তরফ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

উর্দু গণমাধ্যম ডেইলি জংয়ের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীর বিষয়ের সমাধানের জন্য এই দুই নেতা ওআইসি-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ভিন্নপন্থা অবলম্বন করার ওপরও মত দেন।

এর আগে ইমরান খান মুহাম্মাদ বিন সালমানকে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং ভূস্বর্গ খ্যাত মুসলিম অধ্যুষিত এলাকাটিতে হিন্দুত্ববাদী ভারত সরকারের সহিংস পদক্ষেপের কথাও তুলে ধরেন তার সামনে।

তবে এসব সমস্যা মতবিরোধ ও বিতর্কিত বিষয় সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করতে পাকিস্তান প্রস্তুত বলেও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তান সবরকম সহায়তা করবে।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ