রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ফারুক আবদুল্লাহকে আরও ৩ মাস গৃহবন্দি রাখার ঘোষণা বিজেপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ আরও তিন মাসের গৃহবন্দি থাকবেন। দেশটির কেন্দ্রীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ফারুক আবদুল্লাহকে তার নিজ বাড়িতে আটক থাকতে হবে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে তার বাড়িটিকে সাব-জেল ঘোষণা করে ভারত সরকার। খবর এনডিটিভির

গণমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরের জননিরাপত্তা আইনের অধীনে বিনাবিচারে দুই বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিকে আটক রাখা যায়। এই আইনটি ব্যবহার হয় সাধারণত সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে।

ফারুক আবদুল্লাহ একাধারে লোকসভার সদস্য ও একটি রাজ্যের তিন মেয়াদের সাবেক মুখ্যমন্ত্রী। তিনিই প্রথম ভারতের শীর্ষ একজন রাজনীতিবিদ, যার বিরুদ্ধে এ আইনটি ব্যবহার করা হলো।

ফারুক আবদুল্লাহর পাশাপাশি তার ছেলে ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপির নেত্রী মেহবুবা মুফতি ও কয়েকশত স্থানীয় রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ