রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে পুরোদমে, স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী টঙ্গীর তুরাগ নদের তীরে পুরোদমে চলছে ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা। সারাদিন বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ময়দান প্রস্তুতির কাজে ব্যস্ত রয়েছেন।

স্বেচ্চাশ্রমে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার কাজ। মুসল্লিরা ময়দানে মাটিকাটা, ময়লা আবর্জনা পরিস্কার, খুটি স্থাপন, সামিয়ানা তৈরি, চট বাধাইসহ বিভিন্ন কাজ করছে।

কাঁচকুড়া উত্তর খান, উত্তরা থেকে কাজ করতে আসা  মুসল্লি মাহমুদুল হাসান বলেন, আমরা এলাকা থেকে জামাত বন্দি হয়ে স্বেচ্চায় কাজ করছি, আমাদের সঙ্গে প্রায় ৪০ জনের মত সাথি ভাই এসেছেন।

২০২০ সালের ১০ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।

গতবারের মতো এবারও প্রথম পর্ব পরিচালনা করবে আলেম উলামা ও বাংলাদেশ তাবলিগের মুরব্বিগণ। আর দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমার পরিচালনা করবে।

মাঠের দায়িত্বশীল আতাউর রহমান বলেন, ১০ জন সূরা সদস্যের তত্বাবধানে বিভিন্ন জামাতে বিভক্ত হয়ে মাঠ প্রস্তুতের কাজ চলছে। প্রায় ২০ হাজার তাবলিগ জামাতের সাথি স্বেচ্ছাশ্রমে মাঠ প্রস্তুতের কাজ করছেন।

র‌্যাব-১এর কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, গতবারের মতো এবারও মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গাজীপুর জিএমপি কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সভা হয়েছে। কমিটি গঠন হয়েছে, দায়িত্ব বণ্টণ হয়েছে। আমরা বিশ্ব ইজতেমার সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ