শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন সেই বলবীর সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদে প্রথম আঘাতকারী বলবীর সিং এখন মাওলানা আমের। তিনি বলেছেন, ভারতীয় শাসকরা মানসিক রোগী, তাদের পাগলখানায় নেয়া দরকার। খবর ডেইলি জং-এর।

মাওলানা মুহাম্মদ আমের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশের বর্তমান শাসকরা মানসিক রোগী, তাদের পাগলখানায় রাখা দরকার।

একসময় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রাক্তন কর্মী, বাবরি মসজিদে হামলার পর মুসলমান হয়েছিলেন মাওলানা আমের।  জিও নিউজের অনুষ্ঠান ‘জারগা’য় আয়োজক সালিম সাফির সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

জারগায় সাক্ষাৎকার দেয়ার সময় প্রাক্তন এ আরএসএস কর্মী বলেন, নরেন্দ্র মোদীর পূর্বপুরুষরা তাদের জন্মভূমির সময়কালে ইংরেজিকে সমর্থন করেছিলেন এবং ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর আরএসএসও জনগণ ও দেশের স্বাধীনতার বিরোধিতা করে আসছিলো। তারা রানী ভিক্টোরিয়ার অনুগত ছিল। আজ তারাই দেশের হর্তাকর্তা।

মাওলানা মোহাম্মদ আমির আরও বলেন, ভারতে বর্তমানে যারা শাসক তারা সবাইকে মনোচিকিৎসক দেখানো উচিৎ। কারণ তারা সাবাই মানসিক রোগী। তারা দেশে কী ধরণের আইন করছে নিজেরাও বুঝছে না। তাদের আসলেই ডাক্তার দেখানো দরকার।

ডেইলি জং থেকে আবদুল্লাহ তামিম

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ