রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পাসপোর্ট-ভোটার কার্ডই নাগরিকত্বের প্রমাণ দেয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড়, ঠিক তখনই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড আর পাসপোর্টকে প্রাধান্য দিয়েছে মুম্বইয়ের একটি নিম্ন আদালত।

জানা গেছে, ২০১৭ সালে মোহাম্মদ মোল্লা (৫৭) ও সাইফুল (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সম্পর্কে বাবা-ছেলে মোল্লা ও সাইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে পেশ করে পুলিশ।

পুলিশের দাবি, ওই দুজন বাংলা ভাষাতে কথা বলেন এবং তারা এমন কোনও নথি দেখাতে পারেননি, যাতে প্রমাণিত হয় তারা ভারতীয়।

কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেয়। এরপরই আদালত জানায়, পাসপোর্ট থাকাই যথেষ্ট সাইফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে।

একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসেবে গ্রাহ্য। এতে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে কোর্ট, তা হলো রেশন কার্ড, আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য নয়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারাদেশে যখন বিতর্ক তৈরি হয়েছে, সেই মুহূর্তে মুম্বাইয়ের আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: এই সময়

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ